NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সীতাকুণ্ডের বিএম ডিপোতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৪ এএম

>
সীতাকুণ্ডের বিএম ডিপোতে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৯ জুন) উদ্ধার অভিযান শেষ করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা নুরুল আলম।

তিনি বলেন, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর কনটেইনার বিস্ফোরণের ঘটনা ঘটে।  আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পাঁচ দিন সময় লেগে যায়। আজ দুপুরের দিকে ভেতরে থাকা ক্ষতিগ্রস্ত কোনো কনটেইনারে দৃশ্যমান আগুন ছিল না। ফলে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেওছে 

শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে।

আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ এ বিস্ফোরণে হতাহত হন। এ ঘটনায় এ পর্যন্ত ৪৬ জন মারা গেছেন।  আহত হয়েছেন দুই শতাধিক। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের নয়জন কর্মী নিহত হয়েছেন।  নিখোঁজ রয়েছেন আরও ৩ কর্মী।