NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

চট্টগ্রামে হানিফ পরিবহনের বাসচাপায় একজন নিহত, আহত ৭


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:২৩ এএম

>
চট্টগ্রামে হানিফ পরিবহনের বাসচাপায় একজন নিহত, আহত ৭

চট্টগ্রামের শাহ আমানত সেতুর গোল চত্বর এলাকায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি মিনিবাস, দুটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়েছে। এতে একজন নিহত ও সাত জন আহত হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি বলেন, শাহ আমানত সেতুর বাকলিয়া প্রান্তে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজি অটোরিকশা, একটি মিনিবাস ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আট জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তিনি কোনো গাড়ির হেলপার বা পথচারী ছিলেন বলে ধারণা করছি।