NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

শরণার্থী আশ্রয়প্রার্থীদের নিষিদ্ধ করছে ব্রিটেন!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ পিএম

শরণার্থী আশ্রয়প্রার্থীদের নিষিদ্ধ করছে ব্রিটেন!

আর্ন্তজাতিক ডেস্ক: ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আশ্রয় চাওয়া শরণার্থীদের নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান। এ সময় তিনি আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানোর জন্য সরকারের উদ্যোগটি তার স্বপ্ন ছিল বলে উল্লেখ করেন।- খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে  আসা আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা পাঠানোর পরিকল্পনার পরও বিপজ্জনক পথে ব্রিটেনে আসছেন শরণার্থীরা। তাদের সংখ্যা বাড়ায় ব্রিটেনের সরকার চাপের মধ্যে রয়েছে। 

চলতি বছর ৩০ হাজারের বেশি মানুষ ছোট নৌকায় পাড়ি দিয়ে ব্রিটেনে অবৈধভাবে প্রবেশ করেছেন। এ সংখ্যা গতবছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। 

ব্রিটেনের কর্মকর্তারা সতর্ক করে বলছেন, ২০২২ সালের শেষের দিকে ব্রিটেনে আসা অবৈধ অভিবাসীর সংখ্যা ৬০ হাজার ছাড়াতে পারে। 

কনজার্ভেটিভ পার্টির কার্যনির্বাহীর বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন ব্রাভারম্যান। অবৈধভাবে ব্রিটেনে আসার শরর্ণার্থীদের সরকারের করণীয় সম্পর্কে একটি আইনগতি শক্তি নেয়ার চেষ্টা করেন। 

ব্রাভারম্যান বলেন, ইংলিশ চ্যানেলে নৌকার মাধ্যমে অবৈধ শরণার্থীদের রুখতে হবে।  এটি অনেক দেরি হয়েছে। আমি আজকে অঙ্গীকার করছি যে, অবৈধ শরণার্থী প্রতিরোধে একটি পরিষ্কার আইন প্রণয়ন করব।  আমরা ব্রিটেনে আসার জন্য নিরাপদ ও বৈধ পথ তৈরি করব।