NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বিল গেটসের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ পিএম

বিল গেটসের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক: বিল গেটসের সঙ্গে বিচ্ছেদের ঘটনাটি অবিশ্বাস্যরকমের বেদনাদায়ক ছিল বলে দাবি করছেন তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। যুক্তরাষ্ট্রের ফরচুন সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলিন্ডা এ দাবি করেন।

২০২১ সালের মে মাসে বিল ও মেলিন্ডা বিচ্ছেদের ঘোষণা দিলেও আগস্টে আনুষ্ঠানিকভাবে আলাদা হন তারা। প্রায় তিন দশকের বিবাহিত সম্পর্ক বিচ্ছেদ করলেও বিল-মেলিন্ডা একত্রে তাদের ফাউন্ডেশনের কাজ চালিয়ে যাওয়ার কথা জানান।

বিল গেটসের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক বছর পর মেলিন্ডা বলেন, কিছু কারণে বিয়ের সম্পর্কে থাকতে পারেননি। এটি নানাভাবে অবিশ্বাস্য রকমের বেদনাদায়ক ছিল।

শেষ দিকে বিলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে মেলিন্ডাবলেন, আমি বিলের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম এবং তার সঙ্গেই কাজ চালিয়ে যাচ্ছিলাম। লোকদেখানোর এ বিষয় আমাকে প্রতিদিন করতে হচ্ছিল। প্রতিদিন সেরাটা দেখাতে হচ্ছিল।

মেলিন্ডা বলেন, আমি সকাল ৯টায় কাঁদছি। তারপর সকাল ১০টায় আমাকে বিলের সঙ্গে ভিডিও কনফারেন্স করতে হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালেবিয়ে করেন  বিল ও মেলিন্ডা। এ দম্পতি তিন সন্তানের বাবা-মা। তাদের সন্তানরা হলেন- জেনিফার, ররি ও ফোবি।