NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪৪ পিএম

>
আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঝড়-বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০) ও একই গ্রামের মৃত জয়নালের ছেলে খাইরুল ইসলাম (৪৮)।

চককীর্তি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য শামীম রেজা মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় মেরিনা ও খাইরুল বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। 

চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু মিঞা বলেন, বজ্রপাতে মারা যাওয়ার ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, সকালে বৃষ্টি হওয়ার সময় বাড়ির পাশে বাগানে ওই দুইজন আম কুড়াতে যায়। হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যায়। তাদের মরদেহ এখনও বাড়িতেই আছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।