NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পা ব্যথা হতে পারে ক্যান্সারের উপসর্গ


খবর   প্রকাশিত:  ১৪ অক্টোবর, ২০২৪, ০৮:৪৭ এএম

পা ব্যথা হতে পারে ক্যান্সারের উপসর্গ

কিছু দিন ধরেই পায়ে ব্যথা করছে? ব্যথার ওষুধ খেয়েও কমছে না কোনো ভাবে? হতে পারে বড় বিপদের সঙ্কেত। সাবধান করছেন চিকিৎসকরা। পুরুষদের ক্ষেত্রে পায়ে ব্যথা হতে পারে প্রস্টেট ক্যান্সারের লক্ষণ।

অনেক সময়ে ক্যান্সার প্রস্টেটের বাইরেও ছড়িয়ে পড়তে পারে। ক্যান্সার যদি লসিকাগ্রন্থির মধ্যে ছড়িয়ে পড়ে, তবে রক্তসঞ্চালনের পথ অবরুদ্ধ হতে পারে। হতে পারে ব্যথা। শুধু পা নয়, পিঠের নিচের দিক, কোমর, নিতম্ব, কুচকি ও থাইয়ের ব্যথাও প্রস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে। বিশেষত, বয়স্কদের ক্ষেত্রে এই উপসর্গটি অনেক বেশি দেখা যায়।

প্রস্টেট ক্যান্সার পুরুষদের অন্যতম প্রধান একটি ক্যান্সার। অথচ বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো চিহ্নিত করা গেলে ৯৬ শতাংশ ক্ষেত্রেই বাঁচানো যায় রোগীর প্রাণ। তাই এই রোগের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে সতর্ক থাকা আবশ্যিক। বিশেষত, পঞ্চাশ পেরিয়ে গেলে কিংবা পরিবারে এই রোগের ইতিহাস থাকলে নিতে হবে অতিরিক্ত সতর্কতা।

>>> প্রস্রাব ধরে রাখতে না পারা কিংবা প্রস্রাব পেলে ঠিক ভাবে মূত্রত্যাগ করতে না পারা এই রোগের অন্যতম প্রাথমিক লক্ষণ। পাশাপাশি, এই রোগে বড় হয়ে যেতে পারে প্রস্টেট গ্রন্থির আয়তনও।

>>> বার বার প্রস্রাব পাওয়াও প্রস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে। বিশেষত, রাতের দিকে বার বার মূত্রত্যাগের প্রবণতা দেখা যায় আক্রান্তের। প্রস্রাব ত্যাগের প্রবণতায় যে কোনো রকম পরিবর্তন এলেই বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন।

>>> মূত্রত্যাগের সময়ে ব্যথা-যন্ত্রণা হওয়া ভালো লক্ষণ নয়। মূত্রের সঙ্গে রক্তপাত হওয়াও এই রোগের লক্ষণ হতে পারে। বিজ্ঞানের ভাষায় বলে ‘হিমাচুরিয়া’। এই ভাবে মূত্রের সঙ্গে রক্তপাত হলে বা মূত্রের রং লাল, গোলাপি কিংবা গাঢ় বাদামি হয়ে গেলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন।