NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে কাতার প্রবাসীদের উৎসাহ রাষ্ট্রদূতের


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৫, ১২:২২ এএম

>
বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে কাতার প্রবাসীদের উৎসাহ রাষ্ট্রদূতের

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে কাতার প্রবাসীদের উৎসাহ দিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। কাতারের এরাবিয়ান এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে তিনি প্রবাসীদের এ উৎসাহ দেন। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে দোহার বাংলাদেশ দূতাবাস জানায়, রাষ্ট্রদূত উপস্থিত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রত্যেককে নিজস্ব পরিসরে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দেন। পাশাপাশি বিষয়টি প্রচারের আহ্বান জানান। 

তিনি বলেন, বৈধ পথে টাকা পাঠালে একদিকে প্রবাসীদের কষ্টার্জিত আয় তাদের পরিবারের উপকারে আসে, অপরদিকে এটি দেশীয় মুদ্রা ভান্ডারে যুক্ত হয়ে দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হয়।

রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে যারা নিরুৎসাহিত করেন, যারা হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত, তারা কখনোই দেশের বন্ধু হতে পারে না।

আগামী বছরে কাতার থেকে দেড় বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠানোর আশাবাদ ব্যক্ত করে তিনি হুন্ডিকে ‘না’ বলার আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রদূত এরাবিয়ান এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে বাংলাদেশের টাকা পাঠান। এ ছাড়া দূতাবাসের কর্মকর্তারা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা রেমিট্যান্স পাঠানোয় অংশ নেন।