NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

‘বঙ্গমাতা গোল্ডকাপ চালু হয়েছিল বলেই আঁখির সৃষ্টি’


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫৭ এএম

>
‘বঙ্গমাতা গোল্ডকাপ চালু হয়েছিল বলেই আঁখির সৃষ্টি’

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শাহজাদপুর উপজেলার শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আঁখি খাতুনকে সংবর্ধনা দেয়া হয়। সভায় আঁখির বাবা মো. আকতার হোসেন বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ চালু হয়েছিল বলেই আজ আঁখির সৃষ্টি হয়েছে।’ 
 
তিনি আরও বলেন, ‘আজকে যে আঁখিকে দেশ বিদেশে চিনছে সেই আঁখি খুব সহজে তৈরি হয়নি। সামাজিকভাবে ও প্রতিবেশীদের দ্বারা বহু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। বহু মানুষের উপহাস ও কটাক্ষের শিকার হতে হয়েছে।’ 

বিশাল আয়োজনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আঁখি খাতুন। তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সার্বিক সহযোগিতাতেই আজ আমি এই জায়গাতে আসতে পেরেছি। আমি আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে সামনে আরও এগিয়ে যেতে চাই। এমন জয় ও আজকের আয়োজনে আমি সত্যিই খুব আনন্দিত।’

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মারুফ হোসেন সুনামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মেরিনা জাহান আঁখির বাবাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘এই পুরুষ শাসিত সমাজের সকল রক্তচক্ষু উপেক্ষা করে যে আঁখি খাতুনের সৃষ্টি হয়েছে সে আজকে বিশ্ববাসীর কাছে নন্দিত হচ্ছে। আঁখি খাতুন শাহজাদপুর ছাপিয়ে এখন পৃথিবীর সন্তান হয়ে উঠেছে। আঁখি এখন নারীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।’

তিনি আরও বলেন, ‘আঁখি খাতুনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাড়ি করার জন্য জায়গা দিয়েছেন। সমস্ত আইনি জটিলতা দূর করে সেই জায়গা আঁখি খাতুনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। শীঘ্রই বসবাস করার জন্য তাকে বাড়ি করে দেওয়া হবে। এসময় তিনি আঁখি খাতুনের জন্য নগদ ১লাখ টাকা উপহার ঘোষণা করেন।’