NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বুবলী ছেলের নাম রাখলেন শাকিব খানের সঙ্গে মিল রেখে


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০৬:২৬ এএম

বুবলী ছেলের নাম রাখলেন শাকিব খানের সঙ্গে মিল রেখে

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা শবনম বুবলীর বেবিবাম্পের ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ছেলে হয়েছে নাকি মেয়ে— এমন জল্পনা-কল্পনাও চলছে ভক্তদের মাঝে।

কেউ কেউ ধারণা করছেন, বুবলীর মেয়ে হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাও জানাতে দেখা গেছে। তবে এবার সত্যটা জানা গেল। মেয়ে নয়, পুত্রসন্তানের মা হয়েছেন বুবলী। এই নায়িকা ২০২০ সালের প্রথমদিকে নিউ ইয়র্কে পুত্রসন্তান প্রসব করেন।

বুবলীর ছেলের নাম রাখা হয়েছে শেহজাদ খান। বিষয়টি নিশ্চিত করেছেন এই চিত্রনায়িকার ঘনিষ্ঠ দুইজন। যাদের মধ্যে একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় নানাভাবে সহায়তা করেছেন। তার ভাষ্য মতে, সন্তানের পিতা ঢালিউডের সুপারস্টার শাকিব খান। তার নামের সঙ্গে মিলিয়েই বুবলীর ছেলের নাম শেহজাদ রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি বুবলী।

বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। আর ‘বীর’ মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

শেহজাদ খানের বয়স এখন দুই বছরের ওপরে। সে এখন মায়ের সঙ্গেই ঢাকায় আছে।

এদিকে, গত ২৭ সেপ্টেম্বর বেবিবাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। এরপর তিনি জানান, পারিবারিক ও সামাজিক নিয়ম মেনেই তার বিয়ে ও সন্তান হয়েছে। বিস্তারিত বলার জন্য কিছুদিনের জন্য সময় চেয়ে নেন শাকিবের সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে আসা এই নায়িকা।