NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অরণ্যে স্বামীর সঙ্গে অন্তঃসত্ত্বা পরীর সাবলীল প্রকাশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:১৯ এএম

অরণ্যে স্বামীর সঙ্গে অন্তঃসত্ত্বা পরীর সাবলীল প্রকাশ

বিনোদন ডেস্ক: আমি এত এত বার লিখতে চেয়েছি কিছু...পারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই এক মনে চেয়ে থাকি। কী যে মায়া! এমন মায়ার মুহুর্তেরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া। বুধবার (৮ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী শরিফুল রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশন এভাবেই লেখেন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।

ছবিতে দেখা যাচ্ছে, সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে রাজের কোলে হেলান দিয়ে শুয়ে আছেন পরী। তার চোখ দুটি বন্ধ। মুখটি মায়াময়। দুহাত দিয়ে আলতো করে ধরে পরশ বুলাচ্ছেন নিজের বেবি বাম্পে। ছবিটি যেন সবুজ প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার।

বর্তমানে অন্তঃসত্ত্বা পরীমণি। ঘনিয়ে আসছে তার মা হওয়ার সময়। মাতৃত্বের স্বাদ নেয়ার জন্য যেন মুখিয়ে আছেন সাহসী এই নায়িকা। আর এই সময়টা যে তিনি বেশ উপভোগ করছেন তা স্পষ্টই বোঝা যায় তার সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলে। এরই মধ্যে একাধিকবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে ভক্তদের ভালোবাসায় ভেসেছেন পরীমণি।

এর আগে গত ৮ মে (বুধবার) ফেসবুকে বেবি বাম্পের ছবি শেয়ার করেন পরী। যেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন তিনি। অনাবৃত বেবি বাম্পে হাত দিয়ে রেখেছেন। আর পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।

২০২১ সালের অক্টোবরে একে-অপরকে কবুল বলেন তারা। পরিচয়ের মাত্র সাত দিনের মাথায় তারা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়ে ফেলেন। এরপর গত ১০ জানুয়ারি (সোমবার) হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরীমণি। এরপর চলতি বছরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন।