NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আমিরাতকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:৩৮ পিএম

>
আমিরাতকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে হারের শঙ্কাতেই ফেলে দিয়েছিল প্রথম ম্যাচে। তবে দ্বিতীয় ম্যাচে এসে তাদের আর তেমন কিছু করতে দেননি নুরুল হাসানরা। ১৬৯ রানের পুঁজি দারুণ দক্ষতায় সামলেছেন বোলাররা, তাতে ৩২ রানের সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। যার ফলে ২-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশও করে ফেলেছে লাল সবুজের প্রতিনিধিরা।

টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে সাব্বির রহমানকে হারায় বাংলাদেশ। তবে এরপরই সামলে নেয় ওপেনার মেহেদি হাসান মিরাজ আর লিটন দাসের ব্যাটিংয়ে। পাওয়ারপ্লে থেকে আসে ৪৮ রান। 

পাওয়ারপ্লে শেষের কিছু পরেই লিটন ফেরেন ২০ বলে ২৫ রান করে। এরপর আফিফ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। দারুণ দুটো বাউন্ডারিতে ইঙ্গিত দিচ্ছিলেন আগের ম্যাচের ছন্দটা এই ম্যাচেও টেনে আনার। তবে ১০ বলে ১৮ রান করে তিনিও ফেরেন একটু পর। ১৫তম ওভারে বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়ে ওপেনার মিরাজ ফেরেন ফিফটি থেকে ৪ রান দূরে থেকে। তার বিদায়ের ফলে আর রানের চাকার গতি বাড়ানো সম্ভব হয়নি। রান রেটটা ঘুরেছে ৮ এর আশেপাশেই।

১৭তম ওভারের শেষে মোসাদ্দেকও যখন ফিরলেন ২২ বলে ২৭ রানের ইনিংস খেলে, তখন দলের রান ছিল কেবল ১৩৭। সেখান থেকে বাংলাদেশের রানটা ১৬০ পেরিয়েছে ইয়াসির আলী ও অধিনায়ক নুরুল হাসানের কল্যাণে। দুজন মিলে শেষ তিন ওভারে তোলেন ৩২ রান। তাতেই ১৬৯ রানের পুঁজি পায় বাংলাদেশ।

বোলিংয়ে নেমে বাংলাদেশ সফলতা পায় ইনিংসের তৃতীয় ওভারে। চিরাগ সুরিকে ফেরান নাসুম আহমেদ। পাওয়ারপ্লের শেষ ওভারে মুহাম্মাদ ওয়াসিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান তাসকিন আহমেদ। পরের ওভারে আরিয়ান লাকরা ফেরেন মোসাদ্দেক হোসেনের শিকার হয়ে। ঠিক পরের বলেই যখন বৃত্ত অরবিন্দ ফিরলেন, ২৯ রানে ৪ উইকেট খোয়ানো সংযুক্ত আরব আমিরাত অল্পেতেই গুটিয়ে যাবে, মনে হচ্ছিল তেমনটাই। 

সেখান থেকে আমিরাত যে আর মাত্র এক উইকেট খুইয়ে নির্ধারিত ২০ ওভার শেষ করল, তার কৃতিত্বের পুরোটা যাবে অধিনায়ক রিজওয়ান আর বাসিল হামিদের ভাগে। রিজওয়ান ফিফটি করে অপরাজিত থাকেন, বাসিল ৪২ রানের ইনিংস খেলে এবাদত হোসেনের শিকার হয়ে ফেরেন ১৯তম ওভারে। 

তাতে বাংলাদেশের অবশ্য খুব বেশি ক্ষতি হয়নি, জয়ের ব্যবধানটা কমেছে এই যা! শেষমেশ ৩২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। নিশ্চিত হয়ে যায় ২-০ ব্যবধানে সিরিজ জয়টাও।