NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অনলাইনে ল্যাপটপ অর্ডার দিয়ে ডেলভারি পেলেন ‘ঘড়ি ডিটারজেন্ট’


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫১ পিএম

>
অনলাইনে ল্যাপটপ অর্ডার দিয়ে ডেলভারি পেলেন ‘ঘড়ি ডিটারজেন্ট’

ভারতের আহমেদাবাদের এক শিক্ষার্থী তার বাবার জন্য ফ্লিপকার্ট থেকে একটি ল্যাপটপ অর্ডার করেছিলেন। তবে অভিযোগ উঠেছে ডেলিভারি বক্সে ল্যাপটপের বদলে পেয়েছেন ‘ঘড়ি ডিটারজেন্ট প্যাক’। তবে অভিযোগ অস্বীকার করেছে ই-কমার্স জায়ান্ট। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ওই শিক্ষার্থী পুরো বিষয়টি জানান।

লিংকডইনে করা এক পোস্টে যশস্বী শর্মা জানিয়েছে, ল্যাপটপের বদলে ঘড়ি ডিটারজেন্ট প্যাক পাঠানোর পরও ফ্লিপকার্টের কাস্টমার সাপোর্ট ভুল স্বীকার করছে না। বিষয়টি প্রমাণ করতে সিসিটিভি ফুটেজ দেখানোর কথা বললেও, ফ্লিপকার্ট কর্ণপাত করেনি।

শর্মা বলেন, প্রোডাক্ট ডেলিভারি নেওয়ার সময় তার বাবার ভুল হলো, তিনি ‘ওপেন-বক্স’ ডেলিভারির সুবিধা নেননি। তা নাহলে ডেলিভারির সময়ই ভুল ধরা পরতো।

উল্লেখ্য, ‘ওপেন-বক্স’ পরিষেবায়, ক্রেতাকে প্রডাক্ট দেওয়ার সময় এজেন্ট প্যাক খুলে তার ভেতরে কি আছে তা দেখিয়ে দেন। ক্রেতা সন্তুষ্ট হলে ডেলিভারি এজেন্টের সঙ্গে ওটিপি শেয়ার করে। কিন্তু এ ঘটনায়, শর্মার বাবা কিছু না দেখেই প্রোডাক্টটি নিয়ে ওটিপি দিয়ে দিয়েছিলেন।

এ কারণেই ফ্লিপকার্টের সিনিয়র কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ বলেছেন যে, তারা ওটিপি দিয়ে দেওয়ায় প্রোডাক্টটি রিটার্ন নেওয়া সম্ভব নয়। যেহেতু এটি ওপেন বক্স ডেলিভারি পরিষেবার অংশ ছিল।