NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইচ্ছেমতো দামে বিদেশি পণ্য বিক্রি, জরিমানা আড়াই লাখ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৩৫ এএম

>
ইচ্ছেমতো দামে বিদেশি পণ্য বিক্রি, জরিমানা আড়াই লাখ

রাজধানীর বনানীতে আমদানিকারক ছাড়াই বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী ও খাদ্য সামগ্রীসহ অন্যান্য পণ্য নিজেরাই ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করে বিক্রি হচ্ছিল কয়েকটি দোকানে। এমন তথ্য পেয়ে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তদারকিমূলক এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।

আব্দুল জব্বার মন্ডল বলেন, অভিযানে দেখা গেছে, আমদানিকারক ছাড়াই বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী ও খাদ্য সামগ্রীসহ অন্যান্য পণ্য নিজেরাই ইচ্ছেমতো মূল্য নির্ধারণ করে বিক্রি করছে। বিএসটিআইয়ের মানদণ্ড ছাড়াই অবৈধভাবে বিভিন্ন রকমের ইয়োগার্ড, হানি, জুসসহ অন্যান্য মোড়কজাত বিদেশি খাদ্য সামগ্রী বিক্রির করছিল প্রতিষ্ঠানগুলো।

 

তিনি বলেন, এ অপরাধে বনানী এলাকার সিউল মার্টকে এক লাখ, কালার মি-কে ৫০ হাজার ও সানডোরা বিউটিকে এক লাখ টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।