NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

চাঁদাবাজির অভিযোগে দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৮:১১ পিএম

>
চাঁদাবাজির অভিযোগে দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রেপ্তার

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ ব্যবসায়ী রিয়াজ ভাটিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। চাঁদাবাজির অভিযোগে সোমবার (২৬ সেপ্টেম্বর) ওই ব্যবসায়ীকে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের চাঁদাবাজি দমন শাখা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারসোভা থানায় রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন এক ব্যবসায়ী। অভিযোগে তিনি বলেন, তাকে হুমকি দেওয়া হয়। একইসঙ্গে ৩০ লাখ টাকার একটি গাড়ি ও নগদ সাড়ে ৭ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

এই ঘটনায় দায়ের করা এফআইআরের ভিত্তিতেই ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এফআইআরে নাম রয়েছে দাউদ ঘনিষ্ঠ ছোটা শাকিল ও শাকিলের আত্মীয় সালিম ফ্রুটেরও।

পুলিশ জানিয়েছে, আগেও একাধিক অভিযোগের ভিত্তিতে রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছিল। জোর করে জমি দখল, গুলি চালানোর মতো একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ২০১৫ ও ২০২০ সালে ভুয়া পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়ে পালানোর ছক কষেছিলেন বলেও রিয়াজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।