NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

তাজমহলের আশপাশে বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫১ পিএম

>
তাজমহলের আশপাশে বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ

ভারতের আগ্রায় অবস্থিত তাজমহলের ৫০০ মিটার পরিধির মধ্যে কোনো দোকানপাট রাখা চলবে না। স্থাপত্যের আশপাশে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) এই ভারতের সর্বোচ্চ আদালতের রায়ে এ তথ্য জানিয়েছে। আদালতের নির্দেশ যাতে ঠিকভাবে পালন করা হয়, তা দেখার দায়িত্ব আগরা উন্নয়ন পর্ষদকে দিয়েছে শীর্ষ আদালত।

মামলায় বিচারপতি সঞ্জয় কিসান কল এবং বিচারপতি এএস ওকার ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, তাজমহলের সীমানা প্রাচীর থেকে ৫০০ মিটার পরিধির মধ্যে যেসব বাণিজ্যিক কার্যক্রম হয়ে থাকে, তা বন্ধ করতে হবে আগরা উন্নয়ন পর্ষদকে। ভবিষ্যতেও যাতে স্থাপত্যের আশেপাশে এমন অবৈধ দোকানপাট ব্যবসাপ্রতিষ্ঠা না গড়ে ওঠে, সেদিকেও কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।

এর আগে সপ্তদশ শতাব্দীর এই স্থাপত্যঘিরে অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠার অভিযোগে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।

মামলাকারীদের আইনজীবী আদালতে অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আগের নির্দেশ লঙ্ঘন করে তাজমহলের পশ্চিম প্রান্তের অনেকেই অবৈধভাবে ব্যবসা করছেন। এসব কার্যক্রম যাতে বন্ধ হয়, তার আবেদন জানিয়েছিলেন মামলাকারীরা। তার প্রেক্ষিতেই সোমবার ওই রায় দিয়েছে শীর্ষ আদালত।