NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পরিচালক কাট বললেও চুম্বনে মগ্ন ছিলেন সিদ্ধার্থ-জ্যাকুলিন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:১৮ এএম

>
পরিচালক কাট বললেও চুম্বনে মগ্ন ছিলেন সিদ্ধার্থ-জ্যাকুলিন

‘এ জেন্টলম্যান: সুন্দর, সুশীল, রিস্কি’ সিনেমাটি বক্স অফিসের হিসেবে একেবারে সাদামাটা একটা সিনেমা। কিন্তু অনেকের কাছে সিনেমাটা স্মরণীয় হয়ে আছে এর একটি চুম্বনের দৃশ্যের জন্য। 

সিদ্ধার্থ মালহোত্রা এবং জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত সিনেমাটির এই চুম্বন দৃশ্যকে বলিউডের ‘দীর্ঘতম’ বলে দাবি করেছেন সিনেমার নির্মাতারা।  

শুটিংয়ের সময় এতই গভীরভাবে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন সিদ্ধার্থ এবং জ্যাকুলিন যে, পরিচালক ‘কাট’ বলার পরেও তাদের চুম্বন থামেনি। 

এ সিনেমার একটি গানে সিদ্ধার্থ, জ্যাকুলিনের চুম্বনের দৃশ্যটি ছিল। গানটিতে বলিউডের এই তারকা জুটির আরও অনেক রোম্যান্টিক ও ঘনিষ্ঠ দৃশ্য ছিল। পরিচালকদের দাবি, দু’জন চুম্বনে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে, একেই বলিউডের দীর্ঘতম চুম্বন বলা যায়। কাট বলা হলেও তা নাকি শুনতেই পাননি নায়ক-নায়িকা।

সংবাদমাধ্যমে পরিচালকরা বলেছেন, আমরা ওদের কাট বলছিলাম। কিন্তু সিদ্ধার্থ আর জ্যাকুলিন এই দৃশ্যে এতই ডুবেছিলেন যে, আমাদের কথা শুনতেই পাননি। এটাই বলিউডের সবচেয়ে লম্বা চুম্বন দৃশ্য হয়ে গেছে।

জ্যাকুলিনের প্রতি মুগ্ধতা গোপন করেননি সিদ্ধার্থও। তিনি বলেছেন, এই গানটি ছবিতে খুব গুরুত্বপূর্ণ সময়ে রাখা হয়েছিল। যখন ছবির দুই প্রধান চরিত্র একে অপরকে ভরসা করতে শুরু করেছে। তাই গানে সেই গাঢ় প্রেমের অনুভূতি ফুটিয়ে তোলার প্রয়োজন ছিল। আর জ্যাকুলিন তো খুবই ‘হট’। এই গানে ওকে সামলানো মুশকিল হয়ে পড়েছিল। 

অনুভূতি লুকিয়ে রাখেননি জ্যাকুলিনও। এই গান নিয়ে পরে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং তিনি যথেষ্ট উপভোগ করেছেন।