NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

জাতিসংঘে ট্রাম্পের বিচার চাইলেন ইরানের প্রেসিডেন্ট


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৩ পিএম

>
জাতিসংঘে ট্রাম্পের বিচার চাইলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের রেভ্যুলেশোনারি গার্ডের এলিট বাহিনী কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার অপরাধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। 

বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে রায়িসি বলেন, মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিয়ে এ অঞ্চলের মানচিত্রে ব্যাপক পরিবর্তন আনার যে ষড়যন্ত্র সাম্রাজ্যবাদী শক্তিগুলো করেছিল তা নস্যাৎ করে দিতে জেনারেল সোলাইমানি প্রধান ভূমিকা পালন করেছিলেন। তার হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কোনো ছাড় দেবে না ইরান। 

প্রেসিডেন্ট রায়িসি বলেন, আমরা একটি ন্যায়ভিত্তিক আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্পের) বিচার করার চেষ্টা চালিয়ে যাব। 

 

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে চালানো মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। 

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, আন্তর্জাতিক সমাজ এখন একটি ‘নতুন যুগ ও বিশ্ব ব্যবস্থায়’ প্রবেশ করছে যেখানে ‘পুরোনো এক মেরুকেন্দ্রীক’ ব্যবস্থার কোনো স্থান থাকবে না। তিনি পুরোনো বিশ্বব্যবস্থাকে একমেরুকেন্দ্রীক ও সাম্রাজ্যবাদীদের দ্বারা পরিচালিত এবং নৈতিকতা, ন্যায়পরায়ণতা ও সদগুণের ওপর পুঁজিবাদের লাগামহীন নিয়ন্ত্রণ বলে চিহ্নিত করেন।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, এতদিন যে বিশ্বব্যবস্থা ছিল সেটিকে নির্দ্বিধায় যেকোনো দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ অনৈতিক বলে চালিয়ে দেওয়া যায়। কিন্তু এভাবে পৃথিবী চলতে পারে না এবং এর অবসান হওয়া প্রয়োজন। 

ইরান দাবি করে, সিরিয়া ও ইরাককে ঘাঁটি হিসেবে ব্যবহার করে জঙ্গি গোষ্ঠী আইএস যে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছিল তা দমনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন জেনারেল সোলাইমানি।