NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

‘হাসির জাদুকর’ রাজু শ্রীবাস্তব মারা গেছেন


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০১:৩২ এএম

>
‘হাসির জাদুকর’ রাজু শ্রীবাস্তব মারা গেছেন

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

জানা যায়, গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু। জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে আচমকাই বুকে ব্যথা শুরু হয় তার। এরপরেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দিকে অবস্থার অবনতি হলেও পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। তবে গত ১ সেপ্টেম্বর আবার শিল্পীর শারীরিক অবনতি হতে থাকে। তখন তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

রাজু শ্রীবাস্তব ছিলেন হাসির জাদুকর। তিনি স্টেজে এসে দাঁড়ালেই দর্শকদের মুখে হাসি ফুটে উঠত। ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর কানপুরে তার জন্ম। বাবা রমেশচন্দ্র শ্রীবাস্তব ছিলেন কানপুরের প্রখ্যাত কবি। ছেলের নাম তিনি রেখেছিলেন সত্যপ্রকাশ শ্রীবাস্তব। কিন্তু রাজু নামেই ডাকতেন সবাই।

ছোটবেলা থেকেই চেনা মানুষজনের নকল করতে পারতেন রাজু। যে কোনও উপায়ে মানুষকে হাসাতে পারতেন। স্বপ্ন দেখতেন কমেডিয়ান হওয়ার। তার কৌতুক শিল্পের বেশ কদর ছিল কানপুরে। অনেকেই কারণে-অকারণে ডেকে নিতেন। কানপুরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন রাজু। কিন্তু তার লক্ষ্য ছিল বলিউড।

বলিউডের টানেই মুম্বাইয়ে পাড়ি দেন রাজু। আশির দশকের শুরুতে আরব সাগরের তীরে পৌঁছান তিনি। সঙ্গে সঙ্গেই সিনেমায় সুযোগ পাননি। ১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমাতেও ছিলেন। তারপর থেকে একাধিক সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তবে তার কেরামতি ছিল স্টেজে।