NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ব্রাজিলে গুদাম ধসে নিহত অন্তত ৯


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৪, ০৮:০২ এএম

>
ব্রাজিলে গুদাম ধসে নিহত অন্তত ৯

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে গুদাম ধসে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ব্রাজিলের সাও পাওলো শহরের কাছে অবস্থিত একটি গুদামের কিছু অংশ ধসে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে।

গুদাম ধসের এই ঘটনার সময় ব্রাজিলের দুই কংগ্রেস প্রার্থী সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। বুধবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের কংগ্রেসের প্রার্থী জোন্স ডনিজেট এবং এলি সান্তোস ব্রাজিলিয়ান কন্টেইনার কোম্পানি মাল্টিটাইনার পরিদর্শন করছিলেন। এরই একপর্যায়ে গুদামের ভেতরে কংক্রিটের কাঠামোর একটি অংশ তাদের এবং কোম্পানির কর্মচারীদের ওপর ধসে পড়ে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ডনিজেট বলেন, গুদাম ধসের পর তাকে এবং সান্তোসকে উদ্ধার করা হয়। তবে স্থানীয় ফায়ার বিভাগ জানিয়েছে, ধসের ঘটনায় কমপক্ষে নয়জন মারা গেছেন।

ব্রাজিলের দমকল বিভাগ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর ৩১ জনকে উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে ২৮ জনকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এছাড়া একজন মুখপাত্র বলেছেন, ধ্বংসাবশেষের নিচে এখনও আরও বেশি লোক আটকে থাকতে পারেন বলে উদ্ধারকারী দল ধারণা করছে।