NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সন্তান নিতে চেয়েছিলেন অর্পিতা, সম্মতি ছিল পার্থর


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৪, ০৫:১৬ এএম

>
সন্তান নিতে চেয়েছিলেন অর্পিতা, সম্মতি ছিল পার্থর

সন্তান দত্তক নিয়ে মা হতে চেয়েছিলেন ভারতের নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া অর্পিতা মুখার্জি। এতে আপত্তি ছিল না পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। ‘নিকট আত্মীয়’ হিসেবে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিলেন তিনি।

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটে এসব তথ্য উঠে এসেছে। জানা গেছে, অর্পিতার দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে অভিযান চালিয়েছিল ইডি। সেখান থেকে নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন নথি উদ্ধার হয়। তারমধ্যেই ছিল দত্তক সংক্রান্ত নথিও।

ইডির দাবি, উদ্ধার হওয়া চিঠিতে পার্থ নিজেকে ‘ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন। নো অবজেকশন সার্টিফিকেটে জানিয়েছিলেন, অর্পিতা সন্তান দত্তক নিলে তার কোনো আপত্তি নেই।

এ বিষয়ে পার্থকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। জবাবে পার্থ জানান, তিনি জনপ্রতিনিধি। তাই তার কাছে এ ধরনের প্রশংসাপত্র নিতে অনেকে আসেন। তাই এ ধরনের প্রশংসাপত্র তার কাছে তৈরি থাকত।

দুর্নীতির অভিযোগে গত ২৩ জুলাই গ্রেপ্তার হন পার্থ। বুধবার শুনানিতে বিচারক পার্থকে কিছু বলার অনুমতি দিলে নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে আনেন পার্থ।

বিচারককে তিনি জানান, তাকে তিন বেলা ওষুধ খেতে হয়। নিয়মিত চিকিৎসার প্রয়োজন রয়েছে তার। তদন্তকারীরা তার বাড়িতে ৩০ ঘণ্টা তল্লাশি চালিয়েও কিছু উদ্ধার করতে পারেননি। তার পরেও কেন তিনি জামিন পাচ্ছেন না, সেই প্রশ্নই তুলতে দেখা যায় পার্থকে।

তিনি আরও বলেন, জেলবন্দি অবস্থায় তার চিকিৎসা হচ্ছে ঠিকই, কিন্তু তিনি বিচার পাচ্ছেন না।