NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইউক্রেনের দোনেতস্ক শহরে গোলাবর্ষণ, নিহত ১৩


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৭ পিএম

>
ইউক্রেনের দোনেতস্ক শহরে গোলাবর্ষণ, নিহত ১৩

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক শহরে গোলাবর্ষণে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এই শহরে হামলা ও প্রাণহানির এই ঘটনা ঘটে।

দোনেতস্ক শহরের রাশিয়ান সমর্থিত মেয়রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রাম মেসেঞ্জার অ্যাপে পোস্ট করা এক বিবৃতিতে দোনেতস্কের বিচ্ছিন্নতাবাদী মেয়র আলেক্সি কুলেমজিন বলেছেন, দোনেতস্কের কুইবিশেভস্কি জেলায় হামলায় দুই শিশুসহ ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তিনি বলেন, হামলায় আহতের সংখ্যা নিশ্চিত করা হচ্ছে।

রয়টার্স বলছে, দোনেতস্ক শহরটি ২০১৪ সাল থেকে রাশিয়ান-সমর্থিত দোনেতস্ক পিপলস রিপাবলিকের নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী দোনেতস্কের উপকণ্ঠে অবস্থান ধরে রেখেছে এবং সাম্প্রতিক মাসগুলোতে এই শহরটি বারবার গোলাবর্ষণের শিকার হয়েছে।

রয়টার্স সাধারণত যুদ্ধক্ষেত্রের এসব রিপোর্ট নিশ্চিত করতে পারে না।