NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অপু বিশ্বাসের নতুন নায়ক কে?


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ০৫:৩৪ পিএম

>
অপু বিশ্বাসের নতুন নায়ক কে?

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে তিনি সিনেমায় কাজ করছেন। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছিলেন। মাঝে সংসার-সন্তান নিয়ে বিরতিতে ছিলেন। তবে এখন আবার তিনি রূপালি ভুবনে সরব।

নায়িকা অপু বিশ্বাস এখন প্রযোজকও। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ থেকে ‘লাল শাড়ি’ নামে একটি সিনেমা তৈরি করছেন তিনি। যেটির জন্য  ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারের অনুদানও পেয়েছেন।

আগেই জানা গিয়েছিলেন এই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করবেন অপু বিশ্বাস নিজে। এবার জানা গেল, এতে তাঁর বিপরীতে অভিনয় করবেন সাইমন সাদিক। গত সোমবার রাতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন। এই প্রথম কোনো সিনেমায় একসঙ্গে জুটি বাঁধছেন দুজন।

বিষয়টি নিশ্চিত করে সাইমন বলেন, ‘অপু বিশ্বাস সিনেমাটি অনুদানের জন্য জমা দেওয়ার সময় আমার কাছ থেকে ন্যাশনাল আইডির কপি নিয়েছিলেন। তখনই মনে হয়েছে প্রথমবারের মতো তার সঙ্গে কাজ করা হতে পারে। এরপর সিনেমাটি অনুবাদ পাওয়ায় খুশি হই। এবার অফিসিয়ালি সিনেমাটির সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে।’

জানা গেছে, এই সিনেমায় রাজু নামে অভিনয় করবেন সাইমন। আর অপু বিশ্বাসের চরিত্রের নাম শ্রাবণী। তিনি একজন তাঁতশ্রমিকের মেয়ে। দেশের তাঁতশিল্পকে গল্পে উপজীব্য করে সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

আগামী ১ নভেম্বর থেকে টাঙ্গাইল অথবা মানিকগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।