NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

এক সপ্তাহ ধরে চলবে রিচা চড্ডা ও আলি ফজলের বিয়ের আয়োজন


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ১১:০৩ এএম

>
এক সপ্তাহ ধরে চলবে রিচা চড্ডা ও আলি ফজলের বিয়ের আয়োজন

বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল সেপ্টেম্বরেই নাকি বিয়ে করছেন ফুকরে তারকা জুটি রিচা চড্ডা ও আলি ফজল।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে বিয়ের আনুষ্ঠানিকতা। দিল্লিতে বসবে রিচা-আলির বিয়ের আসর। এক সপ্তাহ ধরে চলবে বিয়ের আয়োজন। 

২ অক্টোবর দিল্লিতে হবে রিসেপশন পার্টি। এ দফায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরে মুম্বাইয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্যও থাকবে আলাদা জমকালো পার্টির আয়োজন।  

নিমন্ত্রিতের তালিকায় কতজন থাকতে পারে সেই বিষয়টিও ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। বিয়েতে ৩৫০ থেকে ৪০০ জন মতো অতিথি নিমন্ত্রিত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে।
 
দিল্লিতে একেবারে ঘনিষ্ট মহল, পরিবার পরিজনকে নিয়েই বসবে বিয়ের আসর। ২০১৯ সালে রিচা আর আলির এনগেজমেন্ট হয়। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বিয়ের পরিকল্পনা করেছিলেন। কিন্তু করোনা পরিস্থিতির জন্য বিয়ের অনুষ্ঠান পিছিয়ে যায়।