NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যাত্রাবাড়ীর কলাপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৩৪ এএম

>
যাত্রাবাড়ীর কলাপট্টিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার আরবেন রেস্টুরেন্ট, চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আগুন লাগার খবর আসে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।  

তিনি জানান, সকালে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় আরবেন রেস্টুরেন্ট, চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার প্রথমে সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার ঘটনাস্থল থেকে জানান, উত্তর যাত্রাবাড়ীর ৯০/২ আরবেন রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।