NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ডিজেল পাচারের অভিযোগে বিদেশী জাহাজ আটক করেছে ইরান


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ০৮:১৩ এএম

>
ডিজেল পাচারের অভিযোগে বিদেশী জাহাজ আটক করেছে ইরান

ইরান থেকে সাড়ে ৭ লাখ টনের বেশি ডিজেল পাচারের অভিযোগে উপসাগরে একটি বিদেশী জাহাজ আটক করেছে দেশটির অভিজাত রেভ্যুলশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে জাহাজটি অথবা এর ক্রুরা কোন দেশের নাগরিক সেবিষয়ে বিস্তারিত জানায়নি আইআরএনএ। দেশটির সরকারি এই সংবাদ সংস্থা বলেছে, জাহাজটি থেকে সাতজন ক্রুকেও আটক করা হয়েছে। বর্তমানে তাদের ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

জ্বালানিতে ইরানের সরকারের ব্যাপক ভর্তুকি আর জাতীয় মুদ্রার মান কমে যাওয়ায় বিশ্বে সবচেয়ে সস্তায় তেল পাওয়া দেশটিতে। যে কারণে ইরান থেকে প্রতিনিয়িত প্রতিবেশী দেশগুলোতে স্থলপথে এবং উপসাগরীয় অঞ্চলে সুমদ্রপথে তেল চোরাচালান হয়। স্থল এবং সমুদ্রপথে তেলের চোরাচালান ঠেকাতে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী রীতিমতো লড়াই করছে।

উপসাগরে জ্বালানি পাচারের অভিযোগে গত কয়েক মাসে ইরানের রেভ্যুলশনারি গার্ড কোরের সদস্যরা কয়েকটি জাহাজ আটক করেছে।