NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫৪ এএম

>
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১,  আহত ১০

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) এসব দুর্ঘটনা ঘটে।

শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সামনে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিয়াদ বিন জয় (২৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন রহমান। তিনি বলেন, চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের সঙ্গে গাছবাড়িয়া কলেজ গেটমুখী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা চালক রিয়াদকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর বাকি তিন যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে।

এদিকে চট্টগ্রামের সাতকানিয়ার  উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকায় পূরবী পরিবহনের দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৯ নভেম্বর) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ডিউটি অফিসার এএসআই বাদশা মিয়া ঢাকা পোস্টকে বলেন, সাতকানিয়ায় পূরবী পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালকসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কফিল উদ্দিন নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।