NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ১২, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
২২ মে নিউইয়র্কে শুরু হচ্ছে চারদিনের আন্তর্জাতিক বাংলা বইমেলা অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ইরানের জবাব, যা বললেন ট্রাম্প মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যায় গ্রেপ্তার ৩ বিজয়ের শপথ অনুষ্ঠানে বিপাকে অভিনেত্রী রিয়ালকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় : গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও অর্থনীতি কূটনৈতিক উপহার : ভুল বার্তায় তৈরি হতে পারে ভুল-বোঝাবুঝি তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার
Logo
logo

লস এঞ্জেলেসে বাংলাদেশ প্যারেড অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১১:০৫ পিএম

লস এঞ্জেলেসে বাংলাদেশ প্যারেড অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়া: বাংলাদেশের ৫৬’তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) কর্তৃক আয়োজিত ১৯’তম  ‘বাংলাদেশ ডে প‍্যারেড’ ২০২৬-এ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে ক‍্যালিফোর্নিয়া আওয়ামী পরিবারের নেতাকর্মীদের মিছিলে মুখরিতো ছিলো প‍্যারেডের মূল আকর্ষণ। 

যুক্তরাষ্ট্রের ক‍্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলাস শহরে গত ২৬ এপ্রিল (রবিবার) অনুষ্ঠিত প‍্যারেডে বাফলা নিবন্ধিত ২৯টি সংগঠনের মতো ক‍্যালিফোর্নিয়ায় বসবাসরত আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ‘বঙ্গবন্ধু পরিষদ ক‍্যালিফোর্নিয়া’র ব‍্যনারে দুপুর ২টায় সমবেত হন লিটিল বাংলাদেশের ‘মুক্তি চত্বরে’। 

বঙ্গবন্ধু পরিষদ ক‍্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সভাপতি জনাব নজরুল আলমের তত্ত্বাবধানে র‍্যালিতে অংশগ্রহণ করেন ক‍্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক দিদার আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র পশ্চিম উপকূলীয় অঞ্চল আওয়ামী লীগের সভাপতি ডা. রবি আলম,  সিটি আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন টিপু, বীর মুক্তিযোদ্ধা মিঞা আব্দুর রব, জাহিদুল মাহমুদ জামি, নোমান চৌধুরী সহ আরো অনেকে। 

এছাড়া আরও অংশগ্রহণ করেন ক‍্যালিফোর্নিয়া মহিলা আওয়ামী লীগ,সিটি ছাত্রলীগ সহ ক্যালিফোর্নিয়া এস্টেট আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী। এবারের আওয়ামী লীগের র‍্যালিতে অন্যরকম চমক ছিলো র‍্যালির পিছনে রোলিং ডিজিটাল বিলবোর্ড ট্রাক। যেখানে প্রদর্শিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতি, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, 
এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাঁচবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে অপ্রতিরোধ্য উন্নয়ন ও মধ্যম আয়ের দেশের দোরগোড়ায় পৌঁছে যাওয়া বাংলাদেশের গল্পচিত্র। 

পুরো প‍্যারেড জুড়ে এই প্রচারযানটি প্রদক্ষিণ করে এতে প্রবাসী বাংলাদেশী ও স্থানীয় জনগণ বাংলাদেশের গৌরবময় ইতিহাস এবং শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অবলোকন করেন। এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেও ভীষণ আনন্দিত হয়েছি।