NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৬, ২০২৬ | ২৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেখেন : মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট আমলে দখল হওয়া খাস জমি উদ্ধার করা হবে : ভূমিমন্ত্রী যুদ্ধবিরতি নয়, খড়কুটো আঁকড়ে ধরার চেষ্টা যুক্তরাষ্ট্রের মার্কিন উপস্থিতি নিরাপত্তা নয়, অস্থিতিশীলতা : ইরান সাইবার ক্রাইম নিয়ে প্রতিবেদন : পুলিৎজার জিতলেন দুই ভারতীয় সাংবাদিক ‘রকস্টার’-এ ভিন্ন লুকে শাকিব খান বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নুসরাতের নামে গেজেট হবে কিনা, জানাল ইসি ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট নায়ক থেকে নেতা—থালাপতি বিজয়ের রাজনৈতিক জয়যাত্রা
Logo
logo

সৌদি পৌঁছেছেন ৪৭০৪০ জন বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১০


খবর   প্রকাশিত:  ০৬ মে, ২০২৬, ০৯:০৫ এএম

সৌদি পৌঁছেছেন ৪৭০৪০ জন বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু বেড়ে ১০

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে ৪৭ হাজার ৪০ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে গেছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি মাধ্যমে ৪২ হাজার ৯৬৯ জন। এখন পর্যন্ত হজে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

আজ বুধবার (৬ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

হজের বুলেটিনে বলা হয়েছে, ১০ জন মৃতদের মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে মহিলা রয়েছেন দুই জন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি ফ্লাইটে ২২ হাজার ৩৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৪টি ফ্লাইটে ১৬ হাজার ৫০৮ জন ও ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪  জন যাত্রী সৌদি আরবে গেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন।

৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

 

 

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ও ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

 

 

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।