NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
৫ আগস্ট ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু! দুই গণমাধ্যমের ওপর চরম খেপলেন ট্রাম্প নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা! ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান
Logo
logo

নিউইয়র্কে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা: প্রবাসে বাংলা সংস্কৃতির বৃহৎ মিলনমেলা ২২ থেকে ২৫ মে


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৬, ০৯:০৫ এএম

নিউইয়র্কে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা: প্রবাসে বাংলা সংস্কৃতির বৃহৎ মিলনমেলা ২২ থেকে ২৫ মে

প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম বৃহৎ আয়োজন নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৫তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ থেকে ২৫ মে। নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিতব্য এই চারদিনব্যাপী আয়োজনে অংশ নেবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লেখক, প্রকাশক, সাহিত্যপ্রেমী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

আয়োজক মুক্তধারা ফাউন্ডেশন জানিয়েছে, এই বইমেলা শুধুমাত্র বই প্রদর্শন বা কেনাবেচার আয়োজন নয়, বরং এটি প্রবাসে বাঙালির আত্মপরিচয়, ভাষা ও ঐতিহ্যকে ধারণ করে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। গত তিন দশকেরও বেশি সময় ধরে এই আয়োজন দুই বাংলার সাহিত্যিক ও পাঠকদের মধ্যে এক শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে আসছে, যা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলেছে।

আয়োজকদের তথ্যমতে, এবারের আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান অর্থনীতিবিদ ও চিন্তাবিদ অধ্যাপক রেহমান সোবহান। বইমেলার উদ্বোধন করবেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রওনক জাহান, জনপ্রিয় লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, লেখক লুৎফর রহমান রিটন এবং সাদাত হোসেইনসহ আরও অনেকে।

 

এবারের বইমেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক অধ্যাপক নজরুল ইসলাম। আয়োজকরা মনে করছেন, তাঁর নেতৃত্বে এবারের আয়োজন আরও সুসংগঠিত ও আন্তর্জাতিক মানে উন্নীত হবে। পুরো আয়োজনটি বাস্তবায়নে কাজ করছে মুক্তধারা ফাউন্ডেশন, যারা দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, এই বইমেলা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির একটি শক্তিশালী বার্ষিক উৎসবে পরিণত হয়েছে, যেখানে সাহিত্যচর্চা, নতুন লেখকের আবির্ভাব এবং সাংস্কৃতিক বিনিময়ের এক অনন্য পরিবেশ তৈরি হয়। এবারের আসরও সেই ঐতিহ্যকে আরও বিস্তৃত ও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আয়োজক কমিটির ডাঃ জিয়াউদ্দীন আহমেদ, চেয়ারম্যন নিউইয়র্ক মুক্তধারা ফাউনডেশন এবং বইমেলার কমিটির পক্ষে আহ্বায়ক ডঃ নজরুল ইসলাম, মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিৎ সাহা, ডঃ আবদুন নূর, রোকেয়া হায়দার, গোলাম ফারুক ভুঁইয়া, রাব্বানী ভুইয়া, ডঃ ওবায়দুল্লাহ মামুন  সহযোগী আহ্বায়ক, মুরাদ আকাশ, ডাঃ ফাতেমা আহমেদ প্রবাসী বাঙালি সম্প্রদায়, সাহিত্যিক, প্রকাশক এবং সংস্কৃতি-অনুরাগীদের এই আন্তর্জাতিক মিলনমেলায় অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।