NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৫, ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নুসরাতের নামে গেজেট হবে কিনা, জানাল ইসি ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট নায়ক থেকে নেতা—থালাপতি বিজয়ের রাজনৈতিক জয়যাত্রা ‘রবীন্দ্রজয়ন্তী’তে বিজেপি সরকারের শপথ, ‘ধুতি-পাঞ্জাবি’তে ঘোষণা মোদির রুদ্রনীলের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকা নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড  ১৭ মে কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবিতে নিউ ইয়র্কে র‍্যালি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই ওয়াশিংটন ডিসিতে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত
Logo
logo

নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা!


খবর   প্রকাশিত:  ০৩ মে, ২০২৬, ০৯:০৫ এএম

নিজের কণ্ঠে অজানা সত্য বলবেন প্রয়াত প্রিন্সেস ডায়ানা!

ব্রিটিশ রাজপরিবারের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব প্রিন্সেস ডায়ানাকে নিয়ে তৈরি হতে যাচ্ছে নতুন একটি প্রামাণ্যধারাবাহিক। দীর্ঘ সময় আগে তার অপ্রকাশিত ব্যক্তিগত কথোপকথনের রেকর্ডের ভিত্তিতে নির্মিত এই ধারাবাহিকটি তার জীবনকে তুলে ধরবে একেবারে তার নিজের কণ্ঠে।

‘ডায়ানা : দ্য আনহার্ড ট্রুথ’ শিরোনামের তিন পর্বের এই ধারাবাহিকটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৭ সালে। সময়টি তার মৃত্যুর ত্রিশ বছর পূর্তির সঙ্গে মিলিয়ে নির্ধারণ করা হয়েছে।

 

 

এই প্রামাণ্যধারাবাহিকের মূল ভিত্তি হলো প্রিন্সেস ডায়ানার প্রায় পাঁচ ঘণ্টার একটি কথোপকথন। এটি ডায়ানা করেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও চিকিৎসক ডা. জেমস কোলথ্রাস্টের সঙ্গে। এই রেকর্ডিংগুলোই পরবর্তীতে সাংবাদিক অ্যান্ড্রু মর্টনের ১৯৯২ সালের আলোচিত বইয়ের মূল উৎস হিসেবে কাজ করে।

প্রযোজনা প্রতিষ্ঠান লাভ মানডে টেলিভিশন জানিয়েছে, এই ধারাবাহিকের মাধ্যমে আধুনিক ইতিহাসের সবচেয়ে আলোচিত জীবনের একটি নতুন দিক উন্মোচিত হবে।

এতে উঠে আসবে ডায়ানার ব্যক্তিগত অনুভূতি, মানসিক সংগ্রাম, আত্মপরিচয়ের খোঁজ এবং রাজপরিবারের কেন্দ্রবিন্দুতে থেকেও নিজেকে খুঁজে পাওয়ার গল্প।

 

প্রযোজকদের মতে, এই কাজটি দর্শকদের জন্য প্রিন্সেস ডায়ানাকে নতুনভাবে জানার সুযোগ করে দেবে। তার দৃঢ়তা, সংবেদনশীলতা এবং মানবিক দিকগুলো আরো গভীরভাবে তুলে ধরা হবে, যা তার সম্পর্কে জনমানসে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় প্রিন্সেস ডায়ানার।