NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি
Logo
logo

ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ


খবর   প্রকাশিত:  ০১ মে, ২০২৬, ০৯:০৫ এএম

ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ

ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার নতুন একটি ভিডিও প্রকাশ করেছেন প্রসিকিউটররা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারী অত্যন্ত নাটকীয়ভাবে চার সেকেন্ডের মধ্যে নিরাপত্তাস্তর ভেদ করে বলরুমের দিকে ঢুকে পড়ে। 

প্রকাশিত চার সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ৩১ বছর বয়সী বন্দুকধারী কোল টমাস অ্যালেন হোটেলের একটি দরজা দিয়ে বেরিয়ে এসে মেটাল ডিটেক্টর ভেদ করে দৌড়ে পালাচ্ছেন। তার পরনে থাকা লম্বা কালো কোটের নিচে একটি ১২-গেজ শটগান লুকানো ছিল।

একপর্যায়ে তাকে শটগান বের করে নিরাপত্তা কর্মীদের দিকে তাক করতে দেখা যায়।

 

তদন্তকারীরা জানিয়েছেন, হামলার আগের দিন অ্যালেন ওই হোটেলে চেক-ইন করেন এবং এলাকাটি পর্যবেক্ষণ করেন। তার কাছ থেকে একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান, একটি শটগান ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একজন সিক্রেট সার্ভিস কর্মকর্তা সন্দেহভাজন অ্যালেনকে লক্ষ্য করে পাল্টা গুলি চালাচ্ছেন।

সিক্রেট সার্ভিস পরিচালক জানিয়েছেন, অ্যালেন অত্যন্ত কাছ থেকে ওই কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন, যা অফিসারের বুলেটপ্রুফ ভেস্টে লাগে। তবে ভাগ্যক্রমে তিনি গুরুতর আহত হননি। মেঝেতে থাকা একটি যন্ত্রে হোঁচট খেয়ে পড়ে গেলে কর্মকর্তারা ঝাঁপিয়ে পড়ে অ্যালেনকে আটক করেন। হামলার পর তাৎক্ষণিকভাবে ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

 

অভিযুক্ত কোল টমাস অ্যালেনের বিরুদ্ধে প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা, এক রাজ্য থেকে অন্য রাজ্যে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র পরিবহন, সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এসব অপরাধে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং মামলার বিচার প্রক্রিয়া চলমান।