যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামীকাল মঙ্গলবার ব্যাংক অব ইংল্যান্ড এবং সরকারের জরুরি পরিস্থিতি মোকাবেলা কমিটির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। সেখানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা হবে। খবর আলজাজিরার।
স্টারমার আজ ট্রেড ইউনিয়নের সদস্যদের বলেন, আগামীকাল আমি কোবরা [ক্যাবিনেট অফিস ব্রিফিং রুম]-এর একটি বৈঠকে সভাপতিত্ব করব, যেখানে যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা হবে।
