NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

হরমুজে নিরাপদ পথের নামে ‘ক্রিপ্টোতে’ প্রতারকচক্রের চাঁদা দাবি


খবর   প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ এএম

হরমুজে নিরাপদ পথের নামে ‘ক্রিপ্টোতে’ প্রতারকচক্রের চাঁদা দাবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে জাহাজ কম্পানিগুলোকে হরমুজ প্রণালি নিরাপদে পার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভুয়া বার্তা পাঠাচ্ছে প্রতারকচক্র। গ্রিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মারিস্ক এসব ভুয়া বার্তা নিয়ে সতর্ক করেছে। 

প্রতিষ্ঠানটি জানায়, প্রণালির পশ্চিমে আটকে পড়া কিছু জাহাজ কম্পানির কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের ইরানি কর্তৃপক্ষের প্রতিনিধি দাবি করে বার্তা পাঠিয়েছে। এসব বার্তায় বলা হচ্ছে, নির্দিষ্ট অঙ্কের ফি বিটকয়েন বা টেথারের মতো ক্রিপ্টোকারেন্সিতে পরিশোধ করলে জাহাজগুলোকে নিরাপদে প্রণালি পারাপারের ‘অনুমতি’ দেওয়া হবে।

 

তবে মারিস্ক স্পষ্ট করে বলেছে, এসব বার্তা সম্পূর্ণ ভুয়া এবং ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঠানো হয়নি। 

বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ বজায় রেখেছে। অন্যদিকে ইরানও হরমুজ প্রণালিতে একাধিকবার অবরোধ আরোপ ও প্রত্যাহার করেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হতো।

 

চলমান যুদ্ধবিরতি আলোচনার মধ্যে তেহরান প্রণালিটি ব্যবহার করতে জাহাজগুলোর কাছ থেকে টোল নেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে এ সুযোগে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

মারিস্ক জানায়, বর্তমানে উপসাগরীয় অঞ্চলে শত শত জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক আটকে আছেন। গত ১৮ এপ্রিল ইরান সাময়িকভাবে প্রণালিটি খুলে দিলে কিছু জাহাজ পার হওয়ার চেষ্টা করে।

 

 

প্রতিষ্ঠানটির দাবি, গত শনিবার প্রণালি ছাড়ার চেষ্টা করা এবং ইরানি নৌযানের গুলির শিকার হওয়া অন্তত একটি জাহাজ এই প্রতারণার ফাঁদে পড়েছিল। 

তবে বার্তাগুলোর সত্যতা বা কোন কোন কোম্পানি এগুলো পেয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স

বার্তায় বলা হয়েছে, ‘ইরানের নিরাপত্তা সংস্থার মাধ্যমে আপনার নথিপত্র যাচাই শেষে ক্রিপ্টোকারেন্সিতে (বিটিসি বা ইউএসডিটি) পরিশোধযোগ্য ফি নির্ধারণ করা হবে। এরপরই পূর্বনির্ধারিত সময়ে আপনার জাহাজ প্রণালি অতিক্রম করতে পারবে।’

এ বিষয়ে জাহাজমালিক ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মারিস্ক।