NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

জেমসের ব্যান্ড ছাড়লেন রানা, যোগ দিলেন এলিন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

জেমসের ব্যান্ড ছাড়লেন রানা, যোগ দিলেন এলিন

দেশের জনপ্রিয় রক তারকা মাহফুজ আনাম জেমসের ব্যান্ড ‘নগর বাউল’-এ এসেছে বড় ধরনের পরিবর্তন। দীর্ঘদিন দলটির সঙ্গে থাকা সদস্য ও বেইজ গিটারিস্ট রানা ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার জায়গায় দলে যোগ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী ইসমামুল ফরহাদ এলিন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর।

 

তিনি জানান, ব্যক্তিগত কারণে রানা ‘নগর বাউল’-কে প্রয়োজনীয় সময় দিতে পারছিলেন না। এ কারণে দলের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করেই তিনি ব্যান্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

অন্যদিকে নতুন সদস্য হিসেবে যোগ দেওয়া এলিন সংগীত অঙ্গনে বেশ পরিচিত মুখ। এর আগে তিনি জনপ্রিয় ব্যান্ড ‘শূন্য’-এর গিটারিস্ট হিসেবে কাজ করেছেন।

এ ছাড়া ‘চিরকুট’ ব্যান্ডের অতিথি সদস্য হিসেবেও পারফর্ম করার অভিজ্ঞতা রয়েছে তার।

 

জানা গেছে, ২০২০ সালেই ‘নগর বাউল’-এর অতিথি শিল্পী হিসেবে কাজ করেছিলেন এলিন। এরপর চলতি বছরের মার্চ মাস থেকে আনুষ্ঠানিকভাবে জেমসের ব্যান্ডে যুক্ত হন তিনি।

বর্তমানে ‘নগর বাউল’-এর সদস্যরা হলেন মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।