NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে ‘পিপিপি মডেল’ তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে ‘পিপিপি মডেল’ তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা

তুরস্কে আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে তারেক রহমানের নেতৃত্বে প্রস্তাবিত নতুন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

উপদেষ্টা হুমায়ুন কবির ‘শ্রিংকিং এইড অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক একটি প্লেনারি সেশনে বক্তব্য দেন। সেশনে জাতিসংঘ, টার্কিশ ডেভেলপমেন্ট কো-অপারেশন মডেল (টিকা) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বক্তব্যে উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রচলিত সহায়তার ওপর নির্ভরশীলতা দীর্ঘ মেয়াদে টেকসই নয়।

তিনি জোর দিয়ে বলেন, উন্নয়নের জন্য সহায়তানির্ভরতা থেকে সক্ষমতাভিত্তিক পদ্ধতিতে রূপান্তর অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে স্থানীয় সক্ষমতা গড়ে তোলা অপরিহার্য।

 

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো মানবসম্পদ ও দক্ষতা উন্নয়ন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য নারীর শিক্ষা ও ক্ষমতায়ন এবং একইভাবে স্বাস্থ্য খাতে সক্ষমতা ও সেবার মান উন্নত করতে স্বাস্থ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও আধুনিকীকরণ অপরিহার্য।

 

উপদেষ্টা বলেন, সহায়তা হতে হবে সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি স্থানান্তরের জন্য, যা বর্তমান সময়ে বৈশ্বিক উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় একটি কার্যকর ও টেকসই পথ নির্দেশ করে।