NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন তিনি।

বিমানবন্দরে উদ্বোধনের আগে রাত ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে যান এবং সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী।

এরপর রাত ১২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটের আগে তিনি বিমানে গিয়ে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ বছর হজ যাত্রীদের জন প্রতি ১২ হাজার টাকা ব্যয় কমানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীতে খরচ আরও কমানোর আশ্বাস দেন তিনি।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার, এতে কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী।

বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজ ফ্লাইটগুলো নির্দিষ্ট সময়ে ছাড়ার জন্য এয়ারলাইনস এজেন্সিগুলোর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছে সরকার।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন।