NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়েছে : ম্যাখোঁ

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতি ও বিশ্বের ওপর ‘খুবই গুরুতর প্রভাব’ পড়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। 

আজ প্রায় ৪০টি দেশের একটি ভার্চুয়াল বৈঠকের সভাপতিত্ব করেছেন এমানুয়েল ম্যাখোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এরপরই সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ম্যাখোঁ সাম্প্রতিক কয়েকটি উদ্যোগকে স্বাগত জানান, যার মধ্যে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি, লেবাননে সাম্প্রতিক যুদ্ধবিরতি—যা ‘সম্পূর্ণভাবে মেনে চলতে হবে’—এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।

 

তিনি বলেন, ‘কূটনীতি আমাদের এগিয়ে নিচ্ছে।’

এদিন বৈঠকে অংশ নেওয়া দেশগুলো হরমুজ প্রণালি দ্রুত, সম্পূর্ণ ও নিঃশর্তভাবে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যুদ্ধের আগে যে অবাধ নৌ চলাচল ছিল তা পুনর্বহালের দাবি জানানো হয় বলেও জানান তিনি।

ম্যাখোঁ আরো জানান, প্রণালিটি বেসরকারিকরণ বা কোনো ধরনের টোল ব্যবস্থা চালুর যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেছে অংশগ্রহণকারী দেশগুলো।