NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সংসদ চলাকালে ফোনে কথা বলা নিয়ে সতর্ক করলেন ডেপুটি স্পিকার


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

সংসদ চলাকালে ফোনে কথা বলা নিয়ে সতর্ক করলেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের বৈঠক চলাকালে সদস্যদের মোবাইল ফোনে আলাপ করার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে সংসদকক্ষে এ পরিস্থিতির সৃষ্টি হলে ডেপুটি স্পিকার সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সতর্ক করেন। 

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্য থামিয়ে দিয়ে চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন। 

ডেপুটি স্পিকার বলেন, আপনার (চিফ হুইপ নুরুল ইসলাম) মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই। অনেক সংসদ সদস্য সংসদের ভেতর থেকে ফোনে কথা বলছেন। আওয়াজ এ পর্যন্ত আসছে। যারা বক্তব্য রাখছেন বা শুনছেন, অন্যদের ক্ষেত্রে এটি ডিস্টার্ব হচ্ছে। আপনি যদি বিষয়টি একটু দেখতেন।

নুরুল ইসলাম সংসদে দাঁড়িয়ে বলেন, আপনি (ডেপুটি স্পিকার) এ কথাটি বলেছেন এবং সবাই তা শুনেছেন। বিষয়টি মনে হয় এখানেই নিষ্পত্তি হতে পারে।

তিনি আরও বলেন, মাননীয় সংসদ সদস্যদের অনুরোধ করছি, হাউসের ভেতর আর কেউ যেন ফোনে কথা না বলি। কথা বলতে হলে আমরা বাইরে গিয়ে বলব।

চিফ হুইপ আরও বলেন, আমরা কথা বলছি এবং সেই শব্দ স্পিকারের কান পর্যন্ত পৌঁছেছে, তাই আমাদের সচেষ্ট থাকতে হবে। আর একটি বিষয়, ফ্লোর ক্রস করা। স্পিকারের সঙ্গে কোনো সদস্য কথা বলার সময় তার মাঝখান দিয়ে কেউ আসা-যাওয়া করবেন না। রুলস অব প্রসিডিউর অনুযায়ী এটিই নিয়ম। যদি কেউ আসতে চান, তবে পেছন দিয়ে ঘুরে আসবেন। ফোনের ব্যাপারটিও মনে রাখবেন এবং হাউসের ভেতর কেউ ছবি তুলবেন না।