NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল

পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় যুদ্ধের স্থায়ী সমাধান না আসায় ইরানে আবারও বিমান হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প কেবল হামলাই নয়, বরং আরো কিছু কৌশলগত পদক্ষেপ নিয়েও ভাবছেন। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবরোধ, যা তিনি ইতোমধ্যেই রবিবার ঘোষণা করেছেন।

 

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হোয়াইট হাউস বিবিসিকে জানায়, ‘সব ধরনের বিকল্পই এখন খোলা আছে।’

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, “প্রেসিডেন্ট ইতোমধ্যেই হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন, যার মাধ্যমে ইরানের ‘চাঁদাবাজি’র অবসান ঘটানো হয়েছে। পাশাপাশি তিনি বিচক্ষণতার সঙ্গে অন্যান্য সব বিকল্পও বিবেচনায় রাখছেন।”

তবে তিনি আরো বলেন, প্রেসিডেন্ট পরবর্তী কী পদক্ষেপ নেবেন, এ বিষয়ে কেউ যদি নিশ্চিতভাবে কিছু দাবি করে, তা সম্পূর্ণই অনুমাননির্ভর।