NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ক্ষোভ প্রকাশ করে যা বলছেন সাংবাদিকরা


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ক্ষোভ প্রকাশ করে যা বলছেন সাংবাদিকরা

যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাদে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনা। ইসলামাবাদের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত উচ্চপদস্থ এই বৈঠককে কেন্দ্র করে একটি মিডিয়া হাবে পরিণত হয়েছে পাকিস্তান। ফলে সেখানে শতাধিক সাংবাদিক অবস্থান করলেও মূল আলোচনা কেন্দ্র থেকে তারা কার্যত বিচ্ছিন্নই রয়ে গেছেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, উন্নতমানের কফি, উচ্চগতির ইন্টারনেট ও আকর্ষণীয় ব্র্যান্ডিংয়ের ব্যবস্থা থাকলেও মূল আলোচনা কেন্দ্র হচ্ছে প্রায় আধা কিলোমিটার দূরে—যা সাংবাদিকদের নাগালের বাইরে।

 

সেখানে বিরিয়ানি, কাবাব ও গুলাব জামুনের পাশাপাশি পরিবেশন করা হচ্ছে ব্রাজিল ও ইথিওপিয়ার কফি বিন দিয়ে তৈরি বিশেষ কফি। এ ছাড়া হলের বাইরে ছোট মঞ্চে সংগীতশিল্পীরা লোকসংগীত পরিবেশন করলেও বিরক্তি কাটাতে পারছেন না সাংবাদিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন, ‘আমি ভীষণ বিরক্ত হয়ে গেছি।’ 

আরেকজনের বলেন, ‘এখানে করার মতো তেমন কিছুই নেই।

 

তবে হলের ভেতর স্টলের দায়িত্বে থাকা একজন বলেন, ‘শুধু আজকের জন্যই আমরা এখানে ব্র্যান্ডিং করেছি।’

আলোচনা শুরুর হওয়ার পর স্থানীয় সময় দুপুর ২টা (বাংলাদেশ সময় রাত ৮টা) পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। আর যদিও তথ্য আসে, তা সরাসরি মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে নয় বরং হোয়াটসঅ্যাপে পাঠানো প্রেস বিবৃতির মাধ্যমেই পৌঁছানো হচ্ছে।