NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাবা বলেছে আরো ভালো করতে হবে : মারুফা


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৪, ০৭:২৯ এএম

>
বাবা বলেছে আরো ভালো করতে হবে : মারুফা

সৈয়দপুরের নীলফামারী অঞ্চল থেকে উঠে এসে আজ বাংলাদেশ জাতীয় নারী দলে তিনি। পেছনে ফেলে এসেছেন সংগ্রাম মাখা এক ইতিহাস। যে বাবার সঙ্গে কৃষিকাজও করেছেন এক সময়। এবার সেই মারুফা আক্তার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে দুবাইয়ের বিমান ধরবেন। দেশ ছাড়ার আগে এই পেসার জানিয়ে গেছেন তার বাবা আরো ভালো করার তাগিদ দিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বেন নারী দলের ক্রিকেটাররা। দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পেসার মারুফা জানালেন এখন সবার থেকেই বেশ ভালো সমর্থন পাচ্ছেন তিনি, একইসাথে তার বাবা আরো ভালো খেলার তাগিদ দিয়েছেন।

এ প্রসঙ্গে মারুফা বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সবাই অনেক খুশি হয়েছে, বাবা বলেছে আরো ভালো খেলতে হবে। সামনে আরো সুযোগ আসবে সেগুলো কাজে লাগিয়ে ভালো করতে হবে।’

নিজের পেস বোলিংয়ের সুবিধা সবসময় নিতে পারেন মারুফা। ইচ্ছা করলেই দিতে পারেন বলে সুইং। এ নিয়ে তিনি বলেন, ‘সুইংটা আমার ন্যারাচাল, ছোট থেকেই খেলাধুলা করতাম। এরপর বিকেএসপিতে খেলাধুলা করেছি। ফলে সুইংটা এখন আমার ন্যাচারাল।’

দলে সুযোগ পেয়ে মারুফা প্রথমে ফোন করে তার ভাইকে জানিয়েছেন এই সুখবর। একইসঙ্গে জানালেন তার ভাই তার ক্রিকেটের অনুপ্রেরণা।

মারুফা বলেন, ‘আমার বড়ভাই আমার অনুপ্রেরণা, সে ছোট থেকেই আমাকে অনেক সাহায্য করে আসছে। দলে সুযোগ পেয়ে প্রথম ফোনটা তাই ভাইকেই করেছিলাম।’