NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নতুন সিনেমার ট্রেলারে চমক দেখালেন ঐশ্বরিয়া


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৫, ০৫:১২ এএম

>
নতুন সিনেমার ট্রেলারে চমক দেখালেন ঐশ্বরিয়া

প্রখ্যাত ভারতীয় নির্মাতা মণিরত্নম দেশটির ঐতিহাসিক চোল সাম্রাজ্যের আত্মত্যাগের ঘটনা নিয়ে নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘পোন্নিয়িন সেলভান’। দুই ভাগে নির্মিত সিনেমাটির প্রথম পর্বের ট্রেলার প্রকাশ পেয়েছে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)।

তারকাবহুল সিনেমাটিতে দক্ষিণ ভারতীয় সুপারস্টারদের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

ঐতিহাসিক এই সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়া। এতে রানি নন্দিনীর চরিত্রের সঙ্গে সঙ্গে মন্দাকিনির চরিত্রেও অভিনয় করেছেন এই তারকা। ট্রেলারে তার ঝলক সবার নজর কেড়ে নিয়েছে।

এছাড়াও এই সিনেমায় রয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা চাইয়ান বিক্রম, কার্থি, জয়াম রবি, তৃষা কৃষ্ণাম। চাইয়ান বিক্রমকে দেখা যাবে আদিত্য কারিকালানের চরিত্রে। ভন্তিয়াতেবনের চরিত্রে অভিনয় করছেন কার্থি। অরুণমোজী বর্মণের চরিত্রে দেখা যাবে কার্তিকে। সিনেমাটিতে অভিনয় করেছেন শোভিতা ধুলিপালাও।

বিগ বাজেটের ‘পোন্নিয়িন সেলভান’ কল্কি কৃষ্ণমূর্তির উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। এটি মুক্তি পাবে তামিল, তেলেগু, হিন্দি, মালায়লম, কন্নড় ভাষায়। মণিরত্নমের সঙ্গে এটি ঐশ্বরিয়ার চতুর্থ সিনেমা। এর আগে মণিরত্নমের ‘ইরুভার’, ‘গুরু’, ‘ও রাবণ’-এ দেখা গিয়েছিল এই ‘বিশ্ব সুন্দরী’কে।