NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চট্টগ্রাম সফর স্থগিত


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চট্টগ্রাম সফর স্থগিত

আগামী ২৫ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী আগমনের প্রস্তুতি চললেও অনিবার্য কারণে সফরটি সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানান, প্রধানমন্ত্রীর ২৫ এপ্রিল ফটিকছড়ি সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তারিখ জানানো হবে।

 

এর আগে ঘোষণা অনুযায়ী, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ আলেম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীকে দেখতে  ২৫ এপ্রিল ফটিকছড়ি যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের।

তবে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম  বলেন, ‘প্রধানমন্ত্রীর ফটিকছড়ি আগমন এবং সফর স্থগিত—দুটো বিষয়েই আমাদের কাছে দাপ্তরিক কোনো চিঠি আসেনি।’

মঙ্গলবার সন্ধ্যায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ফটিকছড়ি উপজেলার আমির ও মহিবুল্লাহ বাবুনগরীর ছেলে মাওলানা মুহাম্মদ আইয়ুব বাবুনগরী বলেন, ‘প্রধানমন্ত্রী আমিরে হেফাজতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফটিকছড়ি আসার কথা ছিল। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে নির্ধারিত এই সফর আদৌ হবে কি না, তা নিশ্চিত নয়।

 

হেফাজতের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক মুফতি আবু মাকনূন মুহাম্মদ বাবুনগরী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর আপাতত স্থগিত হয়েছে। আশা করছি, পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণ করে সফরটি সম্পন্ন করা হবে।’