NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব


খবর   প্রকাশিত:  ০৮ এপ্রিল, ২০২৬, ১০:০৪ এএম

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানান।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গুতেরেস সব পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের (ইরান ও যুক্তরাষ্ট্র) বাধ্যবাধকতা মেনে চলতে এবং এই অঞ্চলে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে যুদ্ধবিরতির শর্তাবলি পালন করতে আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বেসামরিক জীবন রক্ষা এবং মানবিক দুর্ভোগ লাঘবের জন্য অবিলম্বে সংঘাত বন্ধ করা প্রয়োজন।

 

ডুজারিক আরো নিশ্চিত করেছেন, জাতিসংঘের মহাসচিবের ব্যক্তিগত দূত জঁ আর্নল্ট ‘স্থায়ী শান্তির প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ওই অঞ্চলে অবস্থান করেছেন।’