NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাহরাইনে নিহত বাংলাদেশির মরদেহ ঢাকায় ফিরছে আজ


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

বাহরাইনে নিহত বাংলাদেশির মরদেহ ঢাকায় ফিরছে আজ

বাহরাইনে মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিক এস এম তারেক আলীর মরদেহ দেশে ফিরছে আজ।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তার মরদেহ বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে। 

নিহতের মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দরে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

 

পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে রাজধানী মানামার কানু মসজিদে মোহাম্মদ তারেকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে দূতাবাসের উদ্যোগে আজ শুক্রবার গালফ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তার মরদেহ সৌদি আরবের দাম্মাম হয়ে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

গত ২ মার্চ স্থানীয় সময় সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের উপর পড়লে তার আঘাতে এস এম তারেক আলীর মৃত্যু হয়।

এতে আরও দুইজন বাংলাদেশি আহত হন।