NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মেয়েদের হলে ক্যাটফাইট, পুরুষদের বেলায় ডগফাইট বলা হয়?


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১২:৩৩ পিএম

>
মেয়েদের হলে ক্যাটফাইট, পুরুষদের বেলায় ডগফাইট বলা হয়?

নিজের যোগ্যতায় বলিউডে অবস্থান গড়েছেন ৩৬ বছর বয়সী হুমা কুরেশী। সুঅভিনেত্রী হিসেবে নামডাক আছে তার। সেই হুমা এবার মুখ খুলেছেন বলিউডের লিঙ্গবৈষম্য নিয়ে।  

মেয়েদের মধ্যে ঝগড়াঝাঁটিকে ইংরেজিতে অনেক সময় ‘ক্যাটফাইট’ বলে অভিহিত করা হয়। এ শব্দ নিয়ে আপত্তি তুলে তিনি বলছেন, শব্দটি পিতৃতান্ত্রিক মানসিকতার পরিচায়ক। ছেলেদের মধ্যে যখন ঝগড়া বা মারপিট হয়, তখন কি তাকে ‘ডগফাইট’ বলা হয়? 

আবার শুধু মেয়েরাই ঝগড়া করে- প্রচলতি এমন ধারণার বিরুদ্ধেও কথা বলেছেন। হুমা বলেন, ঝগড়া, মনোমালিন্য সকলের মধ্যেই হয়। একে অপরের সঙ্গে মানিয়ে নিতে না পারলেই ঝগড়া হয়। এতে কোনো লিঙ্গভেদ নেই। ছেলেরাও ঝগড়া করে। বরং ওদের মধ্যে ঝগড়া অনেক বেশি হয়, এটা কোনো গুজব নয়। সে ক্ষেত্রে তো কেউ সেটাকে ‘ডগফাইট’ বলে না।  

হুমার মতে, যদি দু’জন খ্যাতনামা অভিনেত্রীর মধ্যে একে অপরকে ছাপিয়ে যাওয়ার ইঁদুরদৌড় থাকেও, তা নিয়ে যে পরিমাণ চর্চা হয়, পুরুষ অভিনেতাদের নিয়ে সেই পরিমাণ চর্চা হয় না। অথচ তাদের মধ্যেই প্রতিযোগিতা বেশি। 

হুমা কুরেশির হাতে এখন বেশ কিছু কাজ রয়েছে। ‘ডাবল এক্সেল’ নামে একটি সিনেমা ছাড়াও বিখ্যাত রন্ধনশিল্পী তরলা দালালের বায়োপিকে অভিনয় করছেন তিনি। নেটফ্লিক্সেও ‘মণিকা ওহ মাই ডার্লিং’ নামে একটি সিনেমাতে কাজ করবেন তিনি।