NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মধ্য ইসরায়েলে একাধিক ইরানি মিসাইলের আঘাত, বিশাল গর্ত


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

মধ্য ইসরায়েলে একাধিক ইরানি মিসাইলের আঘাত, বিশাল গর্ত

ইসরায়েলের মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ এলাকায় বেশ কয়েকটি ইরানি মিসাইল আঘাত হেনেছে। হামলার পর শনিবার (২৮ মার্চ) ওই এলাকার বেশ কিছু সর্বশেষ ছবি পাওয়া গেছে।

মিসাইলের আঘাতে ঘটনাস্থলে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার বেশকিছু ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে সেখানে জরুরি পরিষেবা সংস্থাগুলো উদ্ধারকাজ চালাচ্ছে।

 

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জেরুজালেমের কাছে জুদিয়ান হিলস এলাকায় মিসাইল হামলার ঘটনায় ১২ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারা জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, আঘাত হানা ব্যালিস্টিক মিসাইলটি ভূপাতিত করতে না পারার কারণ খতিয়ে দেখবে দেশটির বিমানবাহিনী।

 

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইরান এবং লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর হামলার কারণে বিভিন্নভাবে আহত ১৪২ জনকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আনা হয়েছে। এ নিয়ে চলমান যুদ্ধে ইসরায়েলে মোট আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৯।

মন্ত্রণালয়ের তথ্যমতে, আহত ব্যক্তিদের মধ্যে ১৩২ জন এখনো হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।