NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বর সেক্টর কমান্ডারস ফোরামের সমাবেশ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বর সেক্টর কমান্ডারস ফোরামের সমাবেশ
আগামী ১১ সেপ্টেম্বর দুপুরে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন গুলশান টেরেসে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের নতুন কমিটির পরিচিতি সমাবেশের আয়োজন করা হয়েছে। ৯/১১এর ভিকটিমদের প্রতি যথাযথ শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের পাশাপাশি জাতির জনক এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যদিয়ে সমাবেশ শুরু হবে।  পরিচিতি সমাবেশে একাত্তরের চেতনায় উজ্জীবিতগণকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে থাকতে পারেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মোহিত এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মুনিরুল ইসলাম।  এই সংগঠনের উপদেষ্টামন্ডলীতে রয়েছেন বীর প্রতিক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোগদ্ধাসহ অনেকে। ২০২২-২০২৫ মেয়াদের জন্যে কেন্দ্র অনুমোদিত কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক রেজাউল বারি।  উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারসগণের সমন্বয়ে গঠিত এই ফোরামকে পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ-প্রজন্মের ফোরামে পরিণত করা হয়েছে। এজন্যে অনেকে মনে করেন যে, এই ফোরামে মুক্তিযোদ্ধা নন-এমন লোকজন কীভাবে রয়েছেন। সেটি করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে নেয়ার অভিপ্রায়ে। প্রকৃতির নিয়মে ক্রমান্বয়ে সেক্টর কমান্ডারসগণের মতো মুক্তিযোদ্ধারাও চির বিদায় নিচ্ছেন। দল-নিরপেক্ষ একটি অবস্থান থেকে বাঙালির মুক্তিযুদ্ধের স্বপ্ন পূরণে কাউকে না কাউকে (রাজনৈতিক দলের পাশাপাশি) নি:স্বার্থভাবে দায়িত্ব নিতে হবে। সে তাড়না থেকেই যুক্তরাষ্ট্রে কাজ করছে এই ফোরাম।