NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইরানের সঙ্গে আলোচনায় ব্যর্থ হলে কী করবেন ট্রাম্প?


খবর   প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

ইরানের সঙ্গে আলোচনায় ব্যর্থ হলে কী করবেন ট্রাম্প?

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এবার ইরানের জ্বালানি অবকাঠামোতে আগামী ৫ দিন সব ধরনের সামরিক হামলা স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে।

যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে দেশটিতে বোমা হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছেন ট্রাম্প। খবর আলজাজিরা।

 

এর আগে নিজের স্যোশাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র পাঁচ দিন ইরানের জ্বালানি অবকাঠামোতে কোনো হামলা চালাবে না। 

তিনি আরো লেখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র এবং ইরান মধ্যপ্রাচ্যে আমাদের পারস্পরিক বৈরিতার সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধান নিয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তবে তার এই ঘোষণার কিছুক্ষণ পরেই ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোয় হামলা না চালানোর ইঙ্গিত দিয়েছে ইসরায়েলও। দেশটির সরকারি সূত্রের বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, তারাও ওয়াশিংটন ও তেহরানের আলোচনার বিষয়ে অবগত।

ইসরায়েল সম্ভবত ওয়াশিংটনের পথ অনুসরণ করে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ রাখবে।