NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’

বক্স অফিসে নতুন ইতিহাস গড়তে আসছে রণবীর সিংয়ের আগামী ছবি ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। আগামী ১৯ মার্চ ছবিটির মুক্তি পাওয়ার কথা থাকলেও, তার আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে নজিরবিহীন ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। ছবিটিকে ঘিরে উত্তেজনা এতটাই তুঙ্গে যে, মুম্বাইয়ের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ ‘মারাঠা মন্দির’-এ দীর্ঘ ৩০ বছর ধরে চলা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-র শো টাইমিংও বদলে দিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ।

সাধারণত মারাঠা মন্দিরে প্রতিদিন বেলা সাড়ে ১১টায় শাহরুখ-কাজল অভিনীত ‘ডিডিএলজে’ দেখানো হয়।

কিন্তু আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’-এর দৈর্ঘ্য প্রায় ৪ ঘণ্টা ৪০ মিনিট। বিশাল দৈর্ঘ্যের কারণে প্রতিটি স্ক্রিনে দিনে চারটির বেশি শো রাখা সম্ভব হচ্ছিল না। দর্শকদের প্রবল চাহিদা মিটতে তাই মধ্যরাতেও শো রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই শো-এর আধিক্যের কারণেই ‘ডিডিএলজে’-র সময় সরিয়ে সকালের দিকে নিয়ে যাওয়া হয়েছে।
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এমন ঘটনা বিরল।

 

প্রথম কিস্তি ‘ধুরন্ধর’-এর গল্প রহমান বালোচকে কেন্দ্র করে থাকলেও, সিক্যুয়েলে দেখা যাবে রণবীর সিং অভিনীত চরিত্র হামজাকে। ছবির নির্মাতারা জানিয়েছেন, রহমানের মৃত্যুর পর হামজার হিংস্র রূপ ও তার প্রতিশোধ নেওয়ার কাহিনি ফুটে উঠবে এই ছবিতে। প্রথম ছবির তুলনায় দ্বিতীয় ভাগে অ্যাকশন ও রক্তারক্তি আরো কয়েক গুণ বেশি থাকবে।

ইতিমধ্যেই ছবিটির প্রায় ১৫ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

 

চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ও হিংসাত্মক বিষয়বস্তু থাকা সত্ত্বেও যেভাবে টিকিট বিক্রি হচ্ছে, তাতে চলতি বছরে বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিতে পারে রণবীর সিংয়ের এই ছবি। আদিত্য ধরের পরিচালনা ও রণবীরের ভায়োলেন্ট পারফরম্যান্সের মিশেল দেখার জন্য এখন ১৯ মার্চের অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।